ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের গণমানুষের প্রাণপ্রিয় নেতা জননেতা আবদুল মান্নানের ১৭তম মৃত্যুবার্ষিকী। ২০০৫ সালের ৪ এপ্রিল মৃত্যু বরণ করেন তিনি। 

আবদুল মান্নানের মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইল শহরের দরবার শরীফে কোরআন খতম দোয়া মাহফিল, তোরাপগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে কাঙ্গালীভোজ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুম আবদুল মান্নান শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু করলেও আইনকেই পেশা হিসেবে বেছে নেন। তিনি বাংলাদেশ ইনকাম ট্যাক্স লইয়ারস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি থেকে শুরু করে তিনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন। দলীয় সভানেত্রীর অবর্তমানে তিনি বহুবার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।

৬ দফা আন্দোলনের সময়ে বঙ্গবন্ধুসহ সব নেতাদের কারাবরণ অবস্থায় দলীয় সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রচার সম্পাদক আব্দুল মান্নান নেতৃত্ব দেন।

আবদুল মান্নান জেনারেল আইয়ুব খানের সঙ্গে অনুষ্ঠিত রাউন্ড টেবিল বৈঠকে প্রতিনিধিদলের সদস্য ছিলেন। তিনি ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। পরবর্তীতে ১৯ এপ্রিল থেকে তিনি মুজিবনগর সরকারের তথ্য ও বেতার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে চূড়ান্ত বিজয় অবদি পর্যন্ত দায়িত্ব পালন করেন। মুজিবনগর সরকারের মুখপাত্র আব্দুল গাফফার চৌধুরীর সম্পাদিত জয় বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন তিনি।

১৯৯৬ সালে তার সুপারিশে মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। এছাড়াও তিনি দীর্ঘ ৬০ বছরের রাজনৈতিক জীবনে টাঙ্গাইল জেলা সদর হাসপাতাল, মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার, বেগম ফজিলাতুননেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়, আতিয়া মহিলা কলেজসহ অসংখ্য সমাজসেবা মূলক কাজ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী

আপডেট সময় ০৮:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২