ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

প্রতিবেশী নারীকে উত্যক্ত অটোরিকশা চালক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৮৯ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে এক অটোরিকশা চালক যুবকের স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন প্রতিবেশী অপর এক অটোরিকশা চালক। এরই প্রতিশোধ নিতে সুযোগ খুঁজছিলেন ওই গৃহবধূর স্বামী। আর সুযোগমতো তার পরিকল্পনাতেই হত্যাকাণ্ডের শিকার হন ভিকটিম ওই অটোরিকশা চালক।

শনিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে জিএমপি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এমনটাই দাবি করে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত বর্ণনা দেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জাকির হোসেন।

উপ-পুলিশ কমিশনার জানান, গত ২৫ ফেব্রুয়ারি সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকায় রুবেল হোসেন নামের ওই অটো রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করে জড়িতদের ধরতে অভিযানে নামে পুলিশ।

তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, ভিকটিম রুবেল হোসেন প্রতিবেশী এক নারীকে প্রায়ই উত্যক্ত করতেন। এ নিয়ে ওই নারীর স্বামী আবু জাফর ওরফে আকাশের সঙ্গে তার শত্রুতা তৈরি হয়। এরই জেরে আবু জাফর ওরফে আকাশ পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার সহযোগীদের নিয়ে রুবেলকে তার বাড়ি থেকে ডেকে নেয়। সারদাগঞ্জ হাজী মার্কেট এলাকায় এক পতিত জমিতে নিয়ে রুবেলকে ছুরিকাঘাতে হত্যা করে তার অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায়।

পুলিশ শুক্রবার রাতে কাশিমপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মূল পরিকল্পনাকারী আকাশকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে অপর আসামি ফরহাদ হোসেন, জহিরুল ইসলাম ও ইজিবাইকের ব্যাটারী ক্রেতা রাশেদ আহাম্মেদকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে গ্রেফতারকৃত আকাশের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।

নিহত রুবেল হোসেন নওগাঁর রানীনগর থানার দেবরাগাড়ী এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং কলেজ শিক্ষার্থী। তিনি করোনার কারণে কলেজ বন্ধ থাকায় অটো রিকশা চালাতেন বলে জানা গেছে।

গাজীপুরের কোনাবাড়ী থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতটি চোরাই মোটরসাইকেলসহ চার জনকে গ্রেফতার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

প্রতিবেশী নারীকে উত্যক্ত অটোরিকশা চালক গ্রেফতার

আপডেট সময় ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১