ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বদলে গেল নাম, সামনে এলো বঙ্গবন্ধুর বায়োপিকের প্রথম ঝলক

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

বিশাল বাজেট ও আয়োজনে নির্মিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। গত দুই বছর ধরে এর নির্মাণযজ্ঞ চলছিল। অবশেষে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম ঝলক।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার। সেটা দেখে চমকে গেলো সবাই! কেননা বদলে গেছে সিনেমাটির নাম।

সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘মুজিব’। ট্যাগলাইনে দেওয়া হয়েছে ‘একটি জাতির রূপকার’। আজ দুপুরে এফডিসিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে পোস্টারটি উন্মুক্ত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার কেন্দ্রীয় চরিত্র তথা বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ, এফডিসির এমডিসহ আরও অনেকে।

‘মুজিব’ সিনেমাটি নির্মাণ করেছেন বলিউডের নামজাদা নির্মাতা শ্যাম বেনেগাল। এতে শুভ ছাড়া আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বদলে গেল নাম, সামনে এলো বঙ্গবন্ধুর বায়োপিকের প্রথম ঝলক

আপডেট সময় ১০:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২