ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

স্পেন থেকে ফাঁস শাহরুখের ছবি, নেট দুনিয়া তোলপাড়!

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ৫ বছর পর ফিরছেন বলিউড বাদশাহ। সিনেমার নাম ‘পাঠান’। এ নিয়ে ভক্তদের মনে আগ্রহের অন্ত নেই। ক’দিন আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছে। মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। এখন চলছে পুরোদমে শুটিং।

বর্তমানে ‘পাঠান’-এর চিত্রায়ন চলছে ইউরোপের দেশ স্পেনে। সেখান থেকেই ফাঁস হলো শাহরুখের একটি ছবি। যা রাতারাতি ইন্টারনেটে ঝড় তুলেছে। সোশ্যাল মিডিয়ায় ছবিটি বাতাসের বেগে ছড়িয়ে পড়েছে।

শুটিং সেট থেকে কেবল শাহরুখ নন, সিনেমাটির নায়িকা দীপিকা পাডুকোনেরও একটি ছবি ফাঁস হয়েছে। সেখানে দেখা যায়, ক্যামেরা ম্যান ও ক্রুদের পাশে বসে আছেন অভিনেত্রী। তার পরনে লাল রঙের একটি পোশাক।

‘পাঠান’ সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। যিনি ‘ওয়ার’-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। এতে শাহরুখের বিপরীতে খলনায়কের ভূমিকায় আছেন জন আব্রাহাম। এছাড়া বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকেও। চলতি মাসেই সিনেমাটির পুরো টিম স্পেনে গেছে। সেখানে ১৭ দিন শুটিং হবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

স্পেন থেকে ফাঁস শাহরুখের ছবি, নেট দুনিয়া তোলপাড়!

আপডেট সময় ০৩:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২