ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ছুটির ঘণ্টা’র পরিচালক আজিজুর রহমান আর নেই

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

দেশের বহুল আলোচিত সিনেমা ‘ছুটির ঘণ্টা’র পরিচালক আজিজুর রহমান আর নেই। বাংলাদেশ সময় সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত ১১টা ২০ মিনিটে কানাডার একটি হাসপাতালে মারা গেছেন তিনি।

প্রখ্যাত চলচ্চিত্রকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের পুত্র গাজী সরফরাজ আনোয়ার উপল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজিজ সাহেবের পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছি৷ খুব মন খারাপের খবর। সবাই উনার আত্মার জন্য দোয়া করবেন।’

শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল আজিজুর রহমানের। গত এক বছর ধরে তাকে কৃত্রিমভাবে বাড়তি অক্সিজেন নিতে হতো বলে জানায় পারিবারিক সূত্র।

পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান জানান, দাফন বগুড়ার সান্তাহারে হবে। মরদেহ দেশে আনার প্রসেস চলছে।

উল্লেখ্য, ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন আজিজুর রহমান। তার পিতার নাম রূপচাঁন প্রামাণিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন।

১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন আজিজুর রহমান। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’ মুক্তি পায় ১৯৬৭ সালে।

মোট ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ছুটির ঘণ্টা’র পরিচালক আজিজুর রহমান আর নেই

আপডেট সময় ০২:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২