ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

লক্ষ্মীপুরে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আহূত সভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসার পথে যুবদলের নেতাকর্মীদের ওপর পুলিশের ধাওয়া ও লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি যুবদলের। তবে পুলিশ বলছে লাঠিচার্জ করা হয়নি। রাস্তায় যানজট যেন না হয় এ জন্য যুবদলের নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

যুবদলের নেতাকর্মীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুবদলের উদ্যোগে শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর বাসভবন প্রাঙ্গণে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে এতে বিএনপি নেতা সাবু প্রধান অতিথি ছিলেন। সভায় অংশগ্রহণের জন্য খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসছিলেন। সভা স্থলের কাছেই উত্তর তেমুহনী এলাকায় পুলিশ অহেতুক নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়।

জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত সভাস্থলে আসার পথে পুলিশ আমাদের নেতাকর্মীর ওপর হামলা করে। এতে আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, কারও ওপর লাঠিচার্জ করা হয়নি। যুবদল মিথ্যে অভিযোগ তুলেছে। রাস্তায় যেন যানজট না হয়, এ জন্য যুবদলের নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

লক্ষ্মীপুরে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

আপডেট সময় ০৯:৩৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২