ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসিতে বিশেষ অভিযান উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • ৪২৯ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার মশা নিয়ন্ত্রণে গুলশানস্থ শহীদ ফজলে রাব্বী পার্কে শনিবার সকালে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।
অভিযানটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে শুক্রবার ও ২১ ফেব্রুয়ারি অভিযান বন্ধ থাকবে।
অভিযান চলাকালে সর্বত্র মশার কীটনাশক প্রয়োগ করা হবে। এছাড়া মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিভিন্ন ড্রেন ও জলাশয় চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড নোভালিউরন প্রয়োগ করা হবে।
সেলিম রেজা বলেন, মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির মেয়র-কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীগণ নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নগরজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য ডিএনসিসি মেয়র ওয়াদাবদ্ধ। আজ থেকে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে এই অভিযান পরিচালিত হবে। ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, যথাযথ পরীক্ষা-নিরীক্ষার পর কার্যকারিতা নিশ্চিত হয়েই মশার কীটনাশক প্রয়োগ করা হয়। খালগুলো মশার প্রজননস্থল। ডিএনসিসির উদ্যোগে খালগুলো পরিষ্কার করা হচ্ছে। ডিএনসিসি মেয়রের একটিই নির্দেশনা, যে কোনো মূল্যে মশা নিয়ন্ত্রণে রাখতে হবে।
মোট ৬ হাজার ৬৯৫টি নালা-নর্দমা জলাশয়, নির্মাণাধীন ভবন ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করে ৩০টিতে লার্ভা পাওয়া যায়। মোট ৪ হাজার ৫৩৯টিতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে কীটনাশক প্রয়োগ করা হয়। এছাড়া লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৯টি মামলায় ২ লক্ষ ৩৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যান্যের মধ্যে ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর আমেনা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসিতে বিশেষ অভিযান উদ্বোধন

আপডেট সময় ০১:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১