ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

বিয়ে করছেন জুবিন নটিয়াল, পাত্রী কে?

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

বলিউডের এই সময়ের সুপারহিট গায়ক জুবিন নটিয়াল। ‘কবির সিং’ সিনেমায় গান গাওয়ার পর থেকে তার জনপ্রিয়তা তুঙ্গে। হৃদয়স্পর্শী কণ্ঠে যে গানই ধারণ করছেন, সেটাই ব্যাপক সাড়া পাচ্ছে।

তুমুল জনপ্রিয় এই সংগীতশিল্পী এবার বিয়ে করতে চলেছেন। শোনা যাচ্ছে, শিগগিরই মালা বদল করবেন তিনি। কিন্তু পাত্রী কে?

জানা গেল, বলিউড অভিনেত্রী নিকিতা দত্তের সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন জুবিন। তারা অনেকদিন ধরেই প্রেম করছেন। যদিও সেই প্রেমের কথা কেউই সরাসরি স্বীকার করেন না। তবে তাদের একসঙ্গে ঘুরতে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বিনিময়ে সম্পর্কের বিষয়টি অনেকখানি স্পষ্ট।

নিকিতা দত্ত ‘কবির সিং’ সিনেমায় অভিনয় করেছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ওই সিনেমার সুবাদেই জুবিনের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তারা একসঙ্গে পাহাড়ে অবকাশ যাপন করে এসেছেন।

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় পাহাড়ে তোলা জুবিনের একটি ছবি পোস্ট করেন নিকিতা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমি আমার আত্মার কিছু অংশ পাহাড়ে রেখে এসেছি’। ওই ছবিতে জুবিন মন্তব্য করেন, ‘তুমি হৃদয়ও ভুল করে রেখে এসেছ, বুঝতেই পারোনি!’

দু’জনের এই রোম্যান্টিক আলাপচারিতায় কারো বুঝতে বাকি নেই, হৃদয়ের লেনাদেনায় অনেকদূর এগিয়ে গেছেন তারা। এখন কেবল চার হাত এক হওয়া বাকি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

বিয়ে করছেন জুবিন নটিয়াল, পাত্রী কে?

আপডেট সময় ০৯:২৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২