ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

জোড়া খুনের ১২ বছর পর ৪ জনের যাবজ্জীবন

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আমিনুল ইসলাম ওরফে ফটক, লিয়াকত আলী, আলতাব মেম্বর, ফারুক ওরফে বাদল।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের শরিফুল ইসলাম ও মাসুমকে পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে আসামিরা। এ ঘটনার পর দিন নিহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে শৈলকুপা থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলার আসামি আমিরুল ইসলাম, লিয়াকত আলী, আলতাব মেম্বর ও ফারুক ওরফে বাদলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন আদালত। দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন ওরফে বাদল পলাতক রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

জোড়া খুনের ১২ বছর পর ৪ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৩:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২