ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

তানোরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় আলু ব্যবসায়ীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় রাকিবুল সোনার (৩৯) নামের এক আলু ব্যবসায়ী মারা গেছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে তানোর পৌর এলাকার কাশিমবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল সোনার উপজেলার সরনজাই ইউনিয়নের সিধাইড় গ্রামের আব্দুল হামিদ সোনারের ছেলে। মোটরসাইকেল যোগে বুধবার রাতে তানোর বাজার থেকে ফিরছিলেন তিনি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রাকিবুল সোনার।

পথে কাশিমবাজার পেট্রোল পাম্পের কাছে বেপরোয়া একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন ওই মোটরসাইকেল আরোহী।

মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেন স্থানীয়রা। ওই সময় সেখানকার দায়িত্বরত চিকিৎসক ওই মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে মরদেহ বাড়ি নিয়ে যান স্বজনরা।

ওসি আরও বলেন, ওই মোটরসাইকেল আরোহী ধাক্কা দেয়া ট্রাকটি শনাক্ত করা যায়নি। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

তানোরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় আলু ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২