ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধানের চাতালে নিয়ে ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ মার্চ) ভোরে বগুড়া জেলার শিবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই উপজেলার ধাপ কালাই গ্রামের আ. আজিজের ছেলে ও চাতালশ্রমিক মো. আবির (১৬) ও একই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে জাহিদুল ইসলাম (৩৩)।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (৬ মার্চ) সন্ধ্যার দিকে কিশোরীকে ফুফুর বাড়িতে যাচ্ছিল। ওই সময় একটি চাতাল এলাকায় তাকে একা পেয়ে আবির ও জাহিদুল কিশোরীটিকে চাতালের ভেতরে নিয়ে যান। সেখানে শ্রমিক থাকার একটি ঘরে ওই কিশোরীকে তারা ধর্ষণ করে পালিয়ে যান।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার (৮ মার্চ) রাতে কালাই থানায় মামলা করেন। পরে বুধবার (৯ মার্চ) ভোরে বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কালাই থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগীর মা মঙ্গলবার রাত ১২টার দিকে থানায় মামলা করেন। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। মামলার পর বুধবার ভোরে আসামিদের গ্রেপ্তার করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি

শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

আপডেট সময় ০৩:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২