ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

বাসে ডাকাতি চক্রের আরও ৩ সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর আব্দুল্লাহপুর থেকে দূরপাল্লার বাসে ওঠা চিকিৎসকসহ যাত্রীদের নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাকাত দলের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাসে ডাকাতির ঘটনায় এ নিয়ে মোট ১৯ ডাকাতকে গ্রেপ্তার করা হলো।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন বলেন, বাসে ডাকাতির ঘটনায় মঙ্গলবার রাতে ঢাকা ও গাজীপুর এলাকায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২০ জানুয়ারি গত রাতে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শফিকুল ইসলাম ও তার বন্ধু টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর পেট্রোল পাম্পের সামনে থেকে আর কে আর পরিবহন নামে একটি বাসে উঠেন। বাসে উঠার মিনিট দশেক পরে বাসে থাকা ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাক্তার ও তার বন্ধুকে দুই হাত ও চোখ বেঁধে ফেলে।

ডাকাতরা ভিকটিমের কাছে থাকা নগদ ১ লাখ ১৫ হাজার টাকা, বিকাশে থাকা ৫ হাজার ১০০ টাকা এবং ব্যাগে থাকা ২টি ব্যাংকের এটিএম কার্ড ও পিন নিয়ে পরবর্তীতে আরও ১ লাখ ৬০ হাজার টাকাসহ মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

বাসে ডাকাতি চক্রের আরও ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২