ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে গুমের সঙ্গে কারা জড়িত : রিজভী

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ২৮০ বার পড়া হয়েছে

গুমের ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত নয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন, গুমের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত নয় তাহলে তাকেই জবাব দিতে হবে গুমের সঙ্গে কারা জড়িত? কে বা কারা একের পর এক মানুষ গুম-খুন করছে।’

বুধবার (৯ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভীর দাবি, ‘গুম-খুন-অপহরণ করে আন্তর্জাতিক বিশ্বের কাছে ধরা পড়ে কয়েকদিন আগে সরকার ঘোষণা দিয়েছে যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে নাকি মানবাধিকার সেল গঠন করা হবে। গুমের তালিকায় থাকা কোন কোন ব্যক্তির ভূমধ্যসাগরে সলিলসমাধি হয়েছে এমন কথা বলে আব্দুল মোমেন ইতোমধ্যেই বুঝিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার সেলের রিপোর্ট কী হবে।’

‘ওয়াসার পানির দাম বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে তা সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে ফেলবে’ উল্লেখ রিজভী বলেন, ‘গত সোমবার প্রতিষ্ঠানটির বিশেষ বোর্ড সভায় ৪০ শতাংশ পানির দাম বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করা হয়। বর্তমানে প্রতি এক হাজার লিটার পানির আবাসিক গ্রাহকরা ঢাকা ওয়াসাকে দেয় ১৫.১৮ টাকা। আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে এই দাম ৪২ টাকা। গত বছর ২৫ মে ওয়াসা পানির দাম ৫ শতাংশ বৃদ্ধি করে। অর্থাৎ প্রতি ইউনিট পানির দাম এখন ১৪.৪৬ টাকা থেকে বেড়ে ১৫.১৮ টাকা হলো। আর বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিট পানির দাম ৪০ টাকা থেকে বৃদ্ধি করে ৪২ টাকা করা হলো। ২০২০ সালের এপ্রিলেও পানির দাম বৃদ্ধি করেছিল ওয়াসা। ২০১৯ সালের সেপ্টেম্বরে, ২০১৮ সালের জুলাইতে, ২০১৭ সালের আগস্টেও পানির দাম বৃদ্ধি করা হয়েছিল। ওয়াসার এমডি পানির দাম এখন যা আছে সেটা থেকে ৪০ শতাংশ বৃদ্ধির খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পানি হচ্ছে জীবনের অপর নাম। অবৈধ সরকার রাষ্ট্রীয় সম্পদ হরিলুট করার পর এখন মানুষের নিত্যপ্রয়োজনীয় যে পানি সেটির দাম বৃদ্ধি করছে।’

‘দেশকে দরিদ্র, দুর্নীতিগ্রস্ত ও তীব্র অসাম্যের মধ্যে নিক্ষেপ করে সরকার জনগণকে ভাতে ও পানিতে মারার সকল বন্দোবস্ত সম্পন্ন করছে’ মন্তব্য করে রিজভী বলেন, ‘আমি ওয়াসা কর্তৃক পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এ ধরনের অমানবিক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে গুমের সঙ্গে কারা জড়িত : রিজভী

আপডেট সময় ০৪:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২