বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

পিএসসির সদস্য হলেন ঢাবির দুই অধ্যাপক

  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২, ১১.৪১ এএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুইজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মুবিনা খন্দকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য তারা রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে মেয়াদকালের আগেই বয়স ৬৫ বছর পূর্ণ হলে সে সময়ে তাদের সদস্যপদের দায়িত্বও শেষ হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। এর আগে কমিশনের সদস্য ছিলেন ১২ জন। নতুন দুজনকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা ১৪ জন হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com