ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাপ্টেন মোয়াজ্জেমকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এসবিএসি) সাবেক পরিচালক ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেনকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৭ জানুয়ারি এ মামলার বিষয়ে সেগুনবাগিচায় সংবাদ সম্মেলন করেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন।

ওই দিন তিনি জানান, এসবিএসি ব্যাংকের বিজয়নগর (তৎকালীন মতিঝিল) শাখার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার-প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে। কোনোরূপ যাচাই-বাছাই ছাড়াই রাফি মাহি কর্পোরেশন নামীয় কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয় কর্তৃক ঋণ অনুমোদনের আগেই এস এম আমজাদ হোসেন ১২ কোটি ১১ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলনপূর্বক আত্মসাত করেন।

পরবর্তী সময়ে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে তা পাচার করে শাস্তিযোগ্য অপরাধ করায় আসামি সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন, পরিচালক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনসহ আটজনের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২), (৩) ধারায় দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে আজ দুদক সজেকা, ঢাকা-১ এ একটি মামলা করেন।

হাইকোর্ট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ক্যাপ্টেন মোয়াজ্জেমকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় ০৪:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২