ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

কদমতলীতে কিশোর গ্যাং , সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর খুন

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
  • ৩৮৬ বার পড়া হয়েছে

কদমতলীতে কিশোর গ্যাং , সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর খুন

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর কদমতলিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে ইয়াছিন আরাফাত (১৮) নামে এক কিশোর খুন হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত পৌনে ১০টার দিকে কদমতলীর শনির আখড়া আরএস টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ মে) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আরাফাত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের আ. আলিমের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সবার ছোট সে। পরিবারের সঙ্গে থাকত শনির আকড়া পাটেরবাগ শিয়া মসজিদ ব্যাংক কলোনীতে। শনির আখড়ায় আয়শা মোশারফ মার্কেটে একটি কাপড়ের দোকানে কাজ করত আরাফাত।

নিহত ইয়াসিনের ভাই আব্দুল হাই সোহেল জানান, রাতে আমরা শুনতে পাই তাকে ছুরিকাঘাত করা হয়েছে। এরপর হাসপাতালে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায়। ঘটনার সময় যারা ওর সঙ্গে ছিলেন তাদের কাছে শুনেছি সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে পাশের এলাকার ছেলেরা তাকে ছুরিকাঘাত করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আরাফাতের বুক ও পিঠসহ শরীরের কয়েক জায়গায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, ঘটনার তদন্ত করছে পুলিশ। পরে বিস্তারিত বলা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

কদমতলীতে কিশোর গ্যাং , সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর খুন

আপডেট সময় ০৮:২২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১