ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

স্বামীর সহযোগিতায় বধূকে গণধর্ষণ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ৪৪৮ বার পড়া হয়েছে

স্বামীর সহযোগিতায় বধূকে গণধর্ষণ

সিএনএম প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে স্বামীর সহযোগিতায় এক কিশোরী বধূকে (১৭) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- উপজেলার করমুডাঙ্গা বলদিয়াঘাটের বাবলুর ছেলে সুমন ওরফে ভোগা (১৯) ও মৃত আব্দুস সালামের ছেলে আহাদ আলী (৩০)। মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি করমুডাঙ্গা চৌমুহনী গ্রামের খেরোর ছেলে গোধা (২৮) পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, গত ১৯ মে উপজেলার পাতাড়ী ইউনিয়নের করমুডাঙ্গা এলাকায় নিজ স্বামীর সহযোগিতায় এক কিশোরী বধূকে তিনজন মিলে ধর্ষণ করে। আসামিদের সঙ্গে তার স্বামীর রাজমিস্ত্রির কাজের সুবাদে পরিচয় হয়। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে ওই কিশোরীর স্বামীকে টাকা দিয়ে তার সহযোগিতায় একটি বাড়ির রান্নাঘরে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে তারা । ধর্ষণের পর ওই কিশোরীকে ফেলে পালিয়ে যায় তারা। বিষয়টি জানতে পেরে ওই কিশোরীর মা থানায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এ ঘটনায় বুধবার (২৬ মে) এক নম্বর আসামি ভোগা ও বৃহস্পতিবার (২৭ মে) দুই নম্বর আসামি আহাদ আলীকে গ্রেফতার করে পুলিশ।
ওসি তারেকুর রহমান সরকার জানান, তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে। এর মধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিন নম্বর আসামি পলাতক রয়েছ। তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

স্বামীর সহযোগিতায় বধূকে গণধর্ষণ

আপডেট সময় ১১:৫৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১