ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • ৪১৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা

সিএনএম প্রতিনিধিঃ

নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান লিকু পরিচয়ে দিয়ে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জে রুবেল মিয়া ওরফে শাওন (৩৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।
শুক্রবার (২১ মে) ভোর ৪টার দিকে তাকে আটক।
রুবেল সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মো. রমজান মোল্লার বাড়িতে বসবাস করেন। তার বাবার নাম শেখ মোশারফ হোসেন। তাদের বাড়ি হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের বসন্তপুর আর্দশ গ্রামে।

র‌্যাব-৪’র মানিকগঞ্জ সিপিসির এএসপি উনু মং বিষয়টি নিশ্চিত করে জানান, রুবেল মানিকগঞ্জে বেশ কিছুদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে দু:স্থদের মাঝে ত্রাণ বিতরণ করার কথা বলে চাঁদা দাবি করছিলেন। পাশাপাশি জেলার কয়েকজন ব্যক্তিকে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পাইয়ে দেওয়া ও কেন্দ্রীয় কিংবা জেলা পর্যায়ে দলীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করছিলেন। এ ছাড়াও ফরিদপুরে একটা খেলার অনুষ্ঠানে বিতরণের জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ওয়ারলেস গেটের ড্রিম টাচ ইলেকট্রনিকের মালিক তৌফিক খানের কাছে টেলিভিশন দাবি করেন।

এএসপি উনু মং বলেন, ড্রিম টাচ ইলেকট্রনিকের মালিক তৌফিক খানের কাছ থেকে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ভুয়া ভিজিটিং কার্ড পাওয়া যায়। আটকের পর র‌্যাবের কাছে রুবেল প্রতারণার কথা স্বীকার করেন। এ ব্যাপারে তৌফিক খান একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা

আপডেট সময় ১০:১৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১