ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকাগামী যাত্রীদের চাপ

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • ৪৫১ বার পড়া হয়েছে

দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকাগামী যাত্রীদের চাপ

সিএনএম প্রতিনিধিঃ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে ঈদের ছুটি শেষে দক্ষিণবঙ্গ থেকে আসছেন হাজারো মানুষ।

রোববার (১৬ মে) সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকাগামী যাত্রীদের প্রচুর চাপ।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ পার হয়েছেন এই ফেরি ঘাট দিয়ে।
দৌলতদিয়া ঘাট থেকে সর্বশেষ ছেড়ে যাওয়া রজনীগন্ধা নামক রো রো ফেরিতে দেখা যায় একটি বাস ছাড়া প্রায় পাঁচশত যাত্রী পার হয়েছে। কোন ফেরিতেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

সাধারণ যাত্রীরা অভিযোগ করেন, দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন তারা। অটো, মাহেন্দ্রতে আদায় করা হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। একই সঙ্গে সেখানেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। গাদাগাদি করে লোক বসানো হচ্ছে। সাধারণ মানুষকে একপ্রকার জিম্মি করে রেখেছে এসব অটো, মাহেন্দ্র।

বিআইডব্লিউটিসির সহ মহা-ব্যাবস্থাপক (বাণিজ্য) ফিরোজ আলম বলেন, ঘাটে সেরকম গাড়ির চাপ নেই। কিছু ব্যক্তিগত গাড়ি ছাড়া তেমন কোন ভিড় নেই। তবে যাত্রীচাপ থাকায় এই নৌরুটের ১৬টি ফেরিই চলাচল করছে।
ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, দৌলতদিয়া ঘাটে যে কোন দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা চালানোর জন্য একটি ইউনিটকে সব সময় ঘাট এলাকায় প্রস্তুত রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকাগামী যাত্রীদের চাপ

আপডেট সময় ০৬:৪৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১