ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ভোর রাতে উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় ৪৮ বিজিবি ও এসআরবি যৌথ অভিযানে কে-৯ (ডগ স্কোয়াড) দিয়ে তল্লাশি চালিয়ে এসব বিস্ফোরক ও সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, চলতি বছর ৪৮ বিজিবির পৃথক অভিযানে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড জব্দ করেছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় এসব বিস্ফোরক ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

জব্দ মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ জব্দ

আপডেট সময় ০১:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬