ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রাজশাহী জেলার গোদাগাড়ীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শাহিন আলী (৩৮) এবং একই উপজেলার জমিনপুর গ্রামের পিংকি খাতুন (২৮)।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের বহনকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় শাহিন আলীর পরনের প্যান্টের দুই পাশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ এমএমের দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে অস্ত্রগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তাঁরা খুলনায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের বিশেষ অভিযান অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬