ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূলে ঢেলে সাজাতে হবে। এসময় তিনি শিক্ষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানোর আহ্বানও জানান।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫৭ বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। আগুন-সন্ত্রাস, মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করার মতো ঘটনা ঘটছে। মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করছে। এ অবস্থা কখনোই কাম্য নয়। যে বাংলাদেশের জন্য সংগ্রাম করা হয়েছে, সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে।

রাষ্ট্রপতি বলেন, পরিবর্তিত বিশ্বের সাথে তাল মেলাতে আমাদেরকে দ্রুত এগিয়ে যেতে হবে। আর সেই অগ্রযাত্রার জন্য প্রয়োজন শিক্ষিত, নৈতিক ও মানবিক একটি প্রজন্ম। একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারে।

রাষ্ট্রপতি বলেন, যারা ফ্যাসিবাদকে বিদায় করেছে, তাদেরকে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম অব্যাহত রাখার মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

এজন্য বর্তমান তরুণ শিক্ষার্থীদের তাদের মেধা ও সৃজনশীলতাকে দেশ ও জাতির উন্নয়নে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, আমি দেখতে চাই যে, শিক্ষার্থীরা যে পরিবর্তন নিয়ে এসেছে এবং যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে পরিবর্তন ঘটিয়েছেন— তার বাস্তব প্রতিফলন ঘটুক।

বর্তমান শিক্ষাব্যবস্থা ও উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা জরুরি। প্রতিবছর আমাদের তরুণেরা স্নাতক ডিগ্রি নিয়ে বের হচ্ছে ঠিকই, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। তাই শিক্ষাব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করতে হবে, যেন তা বাস্তবিক অর্থেই কার্যকর ও ফলপ্রসূ হয়।

ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের ছাত্রজীবনের নানা মধুর স্মৃতি রোমন্থন করেন রাষ্ট্রপতি। তিনি দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং সব ধরনের জাতীয় ও গণতান্ত্রিক আন্দোলনে এই প্রাচীন বিদ্যাপীঠের গৌরবোজ্জ্বল অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত বিশিষ্ট অতিথি এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

আপডেট সময় ০৪:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬