ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাতের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

আরব আমিরাতের একটি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার সময় হামলার শিকার হয়েছে। জাহাজটি আমিরাতের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) মালিকানাধীন। কোম্পানিটি তেল ও গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন, পরিবহন এবং বিপণনের কাজসহ আরব আমিরাতের জ্বালানি খাত পরিচালনা করে। আন্তর্জাতিকভাবেও তাদের ব্যবসা রয়েছে। হামলার এ ঘটনায় জাহাজটির ১১ জন ক্রু আহত হয়েছেন। নিখোঁজ একজন।

বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি এসব তথ্য জানিয়েছে। জাহাজের বাকি ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে।

একজন ক্রুর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাঁর সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, গতকাল হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকারের ওপর কোনো বস্তু দিয়ে আঘাত (ক্ষেপণাস্ত্র/ড্রোন) করা হয়। এরপর জাহাজটির ক্রুরা সেটি ছেড়ে চলে যান।

গতকালই ইরানের রেভোল্যুশনারি গার্ডস ও নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি জাহাজ ও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরেছে। রয়টার্স স্বাধীনভাবে এসব খবরের সত্যতা যাচাই করতে পারেনি।

আমিরাতের প্রতিষ্ঠান এডিএনওসি জানিয়েছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় তাদের ১৫টি জাহাজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আরব আমিরাতের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০৫:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬