সিএনএমঃ
ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শহিদুল ইসলাম (৪৫), ৩ নম্বর পান্তাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি; মো. আবু হাসান (৫০), ৫ নম্বর শ্যামকুড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; মো. মনিরুল ইসলাম ওরফে লাভলু (৬০), ১ নম্বর এসবিকে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এবং মো. ইমদাদুল হক (৫৫), ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, মহেশপুর থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ২০২৬ সালের ৯ মার্চ মহেশপুর থানায় ১৬ নম্বর হিসেবে নথিভুক্ত হয়। মামলার জিআর নম্বর ৯৪। দণ্ডবিধির ৪৩৬ ও ৪২৭ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম জানান, গ্রেপ্তার চারজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 
























