ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ. লীগ ও যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার যাত্রাবাড়ীতে জবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার গ্রেপ্তার হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন উপজেলা ও পৌরসভায় এনসিপি সমর্থিত আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা কেরানীগঞ্জে মানবাধিকার কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসাতে মরিয়া পুলিশ,প্রধানমন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ আত্মগোপনে থাকা সাঈদ খোকন গ্রেপ্তার ট্রাক থেকে কোটি টাকার পণ্য জব্দ, চালক আটক পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে দুইটি স্মার্টফোন ব্যবহার করে একসঙ্গে ১৩ জন পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গোপালগঞ্জে ড্রোনে চলছে নজরদারি

আত্মগোপনে থাকা সাঈদ খোকন গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ

দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বারিধারার একটি বাসা থেকে মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে এসআরবি-১। দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাঈদ খোকনের অবস্থানের বিষয়ে গতকাল রাতে গোপন তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বারিধারা এলাকায় অভিযানে নামে এসআরবি-১-এর একটি বিশেষ দল।

অভিযানের একপর্যায়ে সকাল ৭টার দিকে বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পরপরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সাঈদ খোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলা এবং দুর্নীতির অভিযোগ উল্লেখযোগ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আ. লীগ ও যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

আত্মগোপনে থাকা সাঈদ খোকন গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬