ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক থেকে কোটি টাকার পণ্য জব্দ, চালক আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন ও পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকের চালক জসিম শেখকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্য ও ট্রাকের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।

হতকাল রবিবার (১৫ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রাম এলাকায় ৫৯ বিজিবি এ অভিযান চালায়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।

আটক জসিম শেখের বয়স ২৭ বছর। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জমিন সেখ।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার পাকা সড়কে অবস্থান নেয় দলটি।

পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় পাথরের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে ৪০ টন পাথরবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা মোবাইল ফোন ও পাথরসহ ভারতীয় ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ট্রাক থেকে কোটি টাকার পণ্য জব্দ, চালক আটক

আপডেট সময় ০৫:০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬