ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটারা ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা মতিঝিল-বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম-আব্দুল কাদের মাতুব্বর (৬২)।

গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক সংলগ্ন বসুন্ধরা ১ নম্বর গেইটের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধার করা হয় ৬ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল কাদের মাতুব্বর পেশাদার মাদক কারবারি। সে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে ভাটারা থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ভাটারা ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট সময় ১২:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬