ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও ৩৬,০০০ পিস ইয়াবা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও ৩৬,০০০ পিস ইয়াবা উদ্ধার; পিকআপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ০১টি বিদেশি পিস্তল, ০৭ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিন ও ৩৬,০০০ (ছত্রিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ একজনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) তারিখ রাত ০২:১০ ঘটিকায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল দাউদকান্দি মডেল থানাধীন মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে ০১টি বিদেশি পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থানে ৩৩টি জ্যামিতি বক্সের মধ্যে মোট ১৮০টি প্যাকেটে রাখা ৩৬,০০০ (ছত্রিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম: মোঃ জাকারিয়া ইদ্রীস (৪৫), পিতা-মৃত শফিকুর রহমান, মাতা-ফাতেমা খাতুন, সাং-নীলা, পোঃ রাঙ্গাখালী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার

উদ্ধারকৃত অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা এবং জব্দকৃত পিকআপের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বিদেশি পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও ৩৬,০০০ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় ১২:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬