বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬
জেনে নিন মেষ থেকে মীন, কেমন কাটতে পারে দিন
মেষ:
তাড়াহুড়ো করবেন না৷ পরিকল্পনা করে কাজ করলে সুফল পাবেন৷ আর্থিক ক্ষেত্রেও ধৈর্যের সুফল মিলতে পারে। দ্রুত লাভের আশায় ঝুঁকি নেবেন না৷
বৃষ:
কোনও কঠিন পরিস্থিতি বা শক্তিশালী ব্যক্তিত্বের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। তবে উত্তেজিত হয়ে নিজের অবস্থান প্রমাণ করার চেষ্টা না করে শান্ত থাকুন। আপনার আত্মবিশ্বাস এবং সংযমই পরিস্থিতি সামলানোর সবচেয়ে বড় শক্তি হতে পারে।
মিথুন:
সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়ার দিক থেকে দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রেও একা সব দায়িত্ব নেওয়ার বদলে সহকর্মীদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এগোলে ভাল ফল পাবেন।
কর্কট:
পুরনো কোনও স্মৃতি, পরিচিত মানুষ বা অতীতের কোনও ঘটনা ফের আপনার মনে জায়গা করে নিতে পারে। পুরনো ঘটনা নিয়ে অতিরিক্ত ভাবনায় বর্তমানের সুযোগ নষ্ট করবেন না। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
সিংহ:
এতদিন যে প্রশ্নের উত্তর খুঁজছিলেন, তার সমাধান হয়তো নিজের অভিজ্ঞতার মধ্যেই খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে পুরনো অধ্যায় শেষ করে নতুন দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
কন্যা:
কাজের চাপ বা দীর্ঘদিন ধরে চলা কোনও পরিস্থিতির কারণে মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন। কর্মক্ষেত্রে প্রয়োজনের বেশি দায়িত্ব নিজের কাঁধে নেওয়া এড়িয়ে চলুন। তুলা: কাজ বা অর্থের বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। কোনটি বাস্তবসম্মত এবং কোনটি শুধুই সাময়িক আকর্ষণ, সেটা যাচাই করে নিন। নিজের অগ্রাধিকার পরিষ্কার রাখলে বিভ্রান্তি কমবে।
তুলা:
কাজ বা অর্থের বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। কোনটি বাস্তবসম্মত এবং কোনটি শুধুই সাময়িক আকর্ষণ, সেটা যাচাই করে নিন। নিজের অগ্রাধিকার পরিষ্কার রাখলে বিভ্রান্তি কমবে।
বৃশ্চিক:
নতুন কোনও কাজ, পরিকল্পনা বা সৃজনশীল উদ্যোগ শুরু করার প্রবল ইচ্ছা তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে মাথায় থাকা কোনও আইডিয়া বাস্তবায়নের জন্য এটি ভালো সময় হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ৷ স্বাস্থ্য মধ্যম প্রকৃতির৷
ধনু:
যুক্তি ও পরিষ্কার বিচারবুদ্ধি আপনার সবচেয়ে বড় শক্তি। কর্মক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আবেগের বশে প্রতিক্রিয়া না দেখিয়ে তথ্য ও বাস্তব পরিস্থিতি বিচার করুন।
মকর:
দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য বা প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের সাফল্য উপভোগ করুন, সবসময় পরের সমস্যা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।
কুম্ভ:
প্রত্যাশামতো দ্রুত ফল না পেলেও এখনই হাল ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই। অর্থ, কেরিয়ার বা ব্যক্তিগত কোনও পরিকল্পনার ক্ষেত্রে কোথায় পরিবর্তন প্রয়োজন, তা খতিয়ে দেখুন। ধৈর্য ধরে এগোলে পরিশ্রমের ফল মিলতে পারে।
মীন:
কর্মক্ষেত্রে কেউ আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারেন অথবা নিজের অবস্থান স্পষ্ট করার প্রয়োজন হতে পারে। তবে অকারণে সংঘাতে জড়াবেন না। কোথায় দৃঢ় হতে হবে আর কোথায় পরিস্থিতি এড়িয়ে যেতে হবে, সেই পার্থক্য বুঝে চলুন।
Reporter Name 
























