সিএনএম ডেস্কঃ
এআইয়ের অপব্যবহার নিয়ে বড় শঙ্কা
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতিতে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
তার আশঙ্কা, শক্তিশালী এআই ভুল হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণহানি ঘটতে পারে।
এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে গেটস বলেন, এআইয়ের নিরাপত্তায় শুধু প্রযুক্তিপ্রতিষ্ঠানের নিজস্ব নিয়ন্ত্রণ যথেষ্ট নয়। আইনপ্রণেতা ও আইন প্রয়োগকারী সংস্থাকেও সক্রিয় ভূমিকা নিতে হবে। এআই ব্যবহারে নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করতে আইন প্রণয়নেরও আহ্বান জানান তিনি।
Reporter Name 
























