ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ ও ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ নয়াপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গত ৯ আগস্ট ঘুমধুম বিওপি গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে, বিওপির দায়িত্বপূর্ণ নয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা মিয়ানমার থেকে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবে।

এ তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়কের নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান আশিকের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টহলদল সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৩টার দিকে সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ এবং ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় এসব অস্ত্র, গোলাবারুদ ও মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বেই সীমাবদ্ধ নয়; মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত নিরাপত্তা ও দেশের অভ্যন্তরে মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি আরও জানায়, রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার এবং সেক্টর সদর দপ্তর, রামুর দিকনির্দেশনায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে জনমনে আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে বিজিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় ০৮:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬