ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল চালকসহ দুজনের

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানী ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন ডেমরা এলাকায় দুর্ঘটনার শিকার হওয়া অজ্ঞাতপরিচয় এক নারী (২৫) এবং বাড্ডার বাসিন্দা মোটরসাইকেল চালক হাসান (৩০)।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন।
খবর পেয়ে ডেমরা থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সোমবার রাত দেড়টার দিকে মধ্য বাড্ডা ইউটার্নের সামনে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় আহত হন মোটরসাইকেল চালক হাসান। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসানের বাবা মো. মুন্না জানান, তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মির্জানগর গ্রামে। বর্তমানে পরিবারটি রাজধানীর বাড্ডা এলাকায় বসবাস করত। হাসান ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
তিনি জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি যানবাহনের ধাক্কায় হাসান সড়কে পড়ে যান। পরে খবর পেয়ে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল চালকসহ দুজনের

আপডেট সময় ১২:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬