ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

করোনা ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য ইস্তিসকার নামাজ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • ৪৪২ বার পড়া হয়েছে

করোনা ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য ইস্তিসকার নামাজ

সিএনএম প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য মুসুল্লীরা ২ রাকায়াত ইস্তিসকার নামাজ আদায় করেন।
শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৮টায় সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও ইন্দুরকানী বাজার কমিটির উদ্যোগে ধর্মপ্রাণ মুসল্লিরা এ নামাজ আদায় করেন।
নামাজ শেষে মহামারী করোনা ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বৃষ্টির জন্য নামাজের খুৎবা ও মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সেকান্দার আলী মীর।

বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই ইন্দুরকানীর কোনো এলাকায়। প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদন ব্যাহত। তেমনি মৌসুমী ফল আম, লিচু ও কাঠাল সহ বিভিন্ন ফল নষ্ট হয়ে ঝড়ে পড়ছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। প্রচন্ড তাপদাহের কারণে দেখা দিয়েছে কলেরা, ডায়রিয়া ও হিটস্ট্রোক সহ নানা রোগ ব্যাধি।

তাই আল্লার কাছে সকল গজব আজাব থেকে মুক্তি চেয়ে মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

করোনা ও অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য ইস্তিসকার নামাজ

আপডেট সময় ০৯:৩৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১