সিএনএমঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পৃথক অভিযানে ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মানিক মিয়া (৪২) ২। আবুল কাশেম তুষার (৩৬) ও ৩। ইয়াছিন আরাফাত (২৭)।
সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই ) রাত আনুমানিক ১০:০৫ ঘটিকায় শাহবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৯৪০ পিস ইয়াবাসহ মোঃ মানিককে গ্রেফতার করা হয়।
একই দিনে রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ আবুল কাশেম ও তুষারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Reporter Name 












