ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

হেফাজত ইসলামের নেতা মুফতি হারুন ইজহারকে গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • ৪৬৩ বার পড়া হয়েছে

হেফাজত ইসলামের নেতা মুফতি হারুন ইজহারকে গ্রেফতার

সিএনএম প্রতিনিধিঃ

চট্টগ্রামের লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় (লালখানবাজার মাদ্রাসা) অভিযান চালিয়ে হেফাজত ইসলামের নেতা মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

২৮ এপ্রিল( বুধবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর লালখান বাজার লালখানবাজার মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব সেভেনের একটি দল।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য র‌্যাবের গণসংযোগ কর্মকর্তাকে একাধিকবার কল করা হলেও কল রিসিভ করেন নি তিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি স্বীকার করেছেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হারুন ইজহারের ব্যক্তিগত সহকারী মো. ওসমান।

মুফতি হারুন ইজহার ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলামের ছেলে। হারুন ইজহার হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটিতে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক।

উল্লেখ্য, হারুন ইজহার এর আগে সবশেষ ২০১৫ সালে দুই দফা গ্রেপ্তার হয়েছিলেন। ২০১৩ সালের ৭ অক্টোবর নগরীর লালখান মুফতি ইজহারুল ইসলাম পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় হ্যান্ডগ্রেনেড বানাতে গিয়ে বিস্ফোরণে তিনজন মারা যান। পরে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে চারটি তাজা গ্রেনেড, ১৮ বোতল এসিড এবং বিপুল পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

হেফাজত ইসলামের নেতা মুফতি হারুন ইজহারকে গ্রেফতার

আপডেট সময় ০৫:৩১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১