চার ফুলের মর্মো জানতে হয়
ঝড়া ফুলে হয় না পূজা,
শাস্ত্র ভেদ্যে দেখতে পাই,
কোন ফুলেতে দিবো পূজা,
বলো দিও গুরু আমায়।
ফুল ফুটে তো হাজারও গাছে,
তাই বলে কি সব ফুলেতে মধু আছে,
রসিক চৌতুর হইলো পরে,
ফুল চিনিয়া মধু তুলে।
মাসে তিন দিন ফুলের বাজার,
সেই বাজারে করো কারবার।
রসিক ভৌমড় হইলে পরে,
ফুল চিনিয়া মধু তুলে।
অরসিক কি সেই ভেদ্য জানে,
মধু ভেবে ভৌমড় এর বৃষ্ট্যা কিনে।
কথার ভেদ্য না বুঝে,
পথিক পড়লো মহা গোলে।
সিয়া, ছবেদ, লাল, জর্দা,
চার রং তেই ফুটেছে ফুল।
মর্মো জেনে কর্ম করো,
ইহাই হলো সৃষ্টি মূল্য।
দেহ পরিশুদ্ধ।
সংগৃহীত
মোঃ শহিদুল ইসলাম 
























