ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ধস

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ধসে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কয়েকজন নেতা নিচে পড়ে যান। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে অর্থমন্ত্রী মঞ্চে ওঠার পর তার সঙ্গে অতিরিক্তসংখ্যক নেতাকর্মী ও অতিথিও মঞ্চে উঠে পড়েন। এতে অতিরিক্ত চাপে মঞ্চটি ধসে যায়।

এ ঘটনায় অর্থমন্ত্রীর পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এবং বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ উপস্থিত কয়েকজন নেতা নিচে পড়ে যান। তবে সবাই নিরাপদে উঠে আসেন এবং কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনার পর অর্থমন্ত্রী পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সাতকানিয়ার উদ্দেশে রওনা হন।

পরে স্থানীয় নেতারা ত্রাণ বিতরণ শুরু করলে উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এতে ঠেলাঠেলিতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, ‘মন্ত্রী ত্রাণ বিতরণের জন্য মঞ্চে ওঠার পর অতিরিক্ত লোকজনের চাপে সেটি ভেঙে পড়ে। এতে মঞ্চে থাকা সবাই নিচে পড়ে গেলেও কেউ আহত হননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ত্রাণ বিতরণ কার্যক্রম পুনরায় শুরু করা হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ধস

আপডেট সময় ০৮:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬