শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

যাত্রাবাড়ীতে ইমন হত্যা মামলায় গ্রেফতার ২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২.৩০ পিএম
  • ২০ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হোসেন রাকিব (২৬)’কে হত্যা চেষ্টা মামলার প্রধান ০২ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
র‌্যাব-১০ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় সংঘটিত ছাত্র ইমন হোসেন রাকিব (২৬)’কে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম সোহাগ (৩২) ও মোঃ সজল (৩৫) দ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গত ০১/০৭/২০২৬ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় যাত্রাবাড়ী থানাধীন দক্ষিন কাজলা নয়ানগর এলাকায় বসবাসকারী ভিকটিম ইমন হোসেন রাকিব (২৬)’কে প্রধান আসামি সাইদুল ইসলাম সোহাগ (৩২) ও মোঃ সজল (৩৫) সহ ৮ জন ও অজ্ঞাতনামা ৫/৬ জন আসামির বিরুদ্ধে পরস্পর পরিকল্পিতভাবে মারপিট করে ধারালো ছুরি দিয়ে হত্যাচেষ্টা’সহ এলোপাতাড়ি মারধর করে নিলাফোলা জখম করাসহ বিভিন্ন হুমকি প্রদান করে|
উল্লেখ্য, ভিকটিম ও আসামীগন পরস্পর আপন ভাইবোন ও নিকট আত্মীয়। তাদের মধ্যে পরিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান।
উক্ত ঘটনায় ভিকটিম ইমন হোসেন রাকিব বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন যার মামলা নং- ২০, তারিখ- ০৩/০৭/২৬ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড, ১৮৬০।
র‌্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ০৮/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২.০০ ঘটিকায় কদমতলী থানাধীন মাতুয়াইল মেডিকেল এলাকা থেকে বর্ণিত হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো: সাইদুল ইসলাম সোহাগ (৩২), পিতা- মজিবুর রহমান, সাং- কাজলা নয়ানগর, থানা- যাত্রাবাড়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
একই আভিযানিক দল অপর একটি অভিযানে রাত অনুমান ২২.৪৫ ঘটিকায় কদমতলী থানাধীন শনির আখড়া এলাকা থেকে বর্ণিত হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামি মো: সজল (৩৫), পিতা- মজিবুর রহমান, সাং- কাজলা নয়ানগর থানা-যাত্রাবাড়ী’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com