বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

সাড়ে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ আটক ১

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২.০২ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ
পটুয়াখালী সদর থানাধীন কালিকাপুর টোল প্লাজার উত্তরে মহাসড়কের ঢাল থেকে ১১ (এগারো) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট সহ মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আটক।
গতকাল সোমবার (১৫ জুন) বিকাল থেকে পটুয়াখালী সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প, বরিশাল এর একটি আভিযানিক দল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একজন জাল টাকার চোরাচালানকারী ও অবৈধ মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের একটি আভিযানিক দল পটুয়াখালী সদর থানাধীন কালিকাপুর টোল প্লাজার উত্তরে মহাসড়কের ঢালে অবস্থান নেয় এবং সন্দেহভাজন ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জনৈক মোঃ আসাদুজ্জামানের দেখানো জায়গায় রক্ষিত তার হেফাজতে থাকা ৩০ (ত্রিশ হাজার) টাকার সমমূল্যের জাল নোট এবং পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তার দেখানো মতে টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ১১ (এগারো) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে ।
আটককৃত আসামীকে পটুয়াখালী থানায় জাল টাকা ও মাদকের নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে আলাদা এজাহার দায়ের এবং উদ্ধারকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com