মোঃ ইসমাইল হোসেনঃ
ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানায় ৪১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার ( ৯ জুন) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এই কমিটির অনুমোদন দেন।
রাতে মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আমিনুল ইসলাম আমিনকে আহবায়ক এবং বদিউল আলম সুইটকে ১নং যুগ্ম আহ্বায়ক করে লালবাগ থানা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
লালবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়কেরা হলেন-হাফেজ এনায়েত উল্লাহ খোকন, হাফেজ কাদের, মো. ইসমাইল হোসেন, মঈন উদ্দিন, মো. ফরিদ উদ্দিন রানা, মাসুদ মতিন নিপু, মোতাহার হোসেন বাবুল, মো. রজমান আলী, মাইজ উদ্দিন মাইজু, সায়েম হোসেন জাজ্জু, নুরুন্নবী সোহেল এবং মো. তানভীর সেন্টু।
কমিটির সদস্যরা হলেন- সৈয়দ জালাল উদ্দিন, তারিক আহমেদ, আরিফ হোসেন আরিফ, মো. দুলাল, আশরাফ হোসেন, মো. জুম্মন ব্যাপারী, মীর তারেক আলী, মো. দেলোয়ার হোসেন, মো. মাসুম আহমেদ, মো. শাকিল আহমেদ, ফয়সাল আহমেদ মিন্টু, আবির হোসেন অন্তু, কায়সার কিবরিয়া তুষার, সানোয়ার হোসেন, শাহরিয়ার মাসুম রাকিব, তাসলিমা ওয়াহেদ, বেলাল আহমেদ সরল, জয়নাল হোসেন, মো. আলী আজম, নাসিরুল ইসলাম নাসির, মোহাম্মদ খায়ের উদ্দিন সেন্টু, মাসুদ রানা, সোহায়েল হামজা সোহাগ, ইকবাল হোসেন, জাবেদ আহমেদ খান, আব্দুর রাজ্জাক ও নাসির উদ্দিন নাসির।