বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

৮৮ বোতল বিদেশি মদসহ আটক এক

  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২৬, ৭.১৮ পিএম
  • ২১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৮৮ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ৭টার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ওমর শরীফ রাজা ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় ওমর শরীফ রাজার ঘর তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com