ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

যশোরে ১ হাজার পিস ইয়াবাসহ আলেয়া বেগম (৫৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার আলেয়া বেগম খুলনা জেলার সদর উপজেলার বাগমারা এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের মেয়ে এবং আবু তাহেরের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের পাশের যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালানো হয়।

অভিযানকালে যশোরগামী ‘জাহিদ জে এন সুপার’ নামের একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে আলেয়া বেগমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

১ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬