বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

হেমার্কেটের আগুন — নুরুন্নবী সোহেল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭.৫৯ পিএম
  • ৫৫ বার পড়া হয়েছে

হেমার্কেটের আগুন
 নুরুন্নবী সোহেল

ধুলোমলিন এক মোড়ে
নিঃশব্দে শ্বাস নেয় হেমার্কেট।

ইতিহাস নয় শুধু
এ এক দীর্ঘ আর্তনাদ,
মানুষের অপূর্ণ অধিকার।

সেদিন
সময় ঘুমায়নি।
একটি বিস্ফোরণের ভেতর থেকে
জেগে উঠেছিল এক যুগ।

রক্তে লেখা হয়েছিল
প্রথম স্পষ্ট দাবি,

আট ঘণ্টা কাজ,
আট ঘণ্টা বিশ্রাম,
আট ঘণ্টা
নিজের মতো বাঁচার অধিকার।

শিরা বেয়ে ঝরে পড়া লাল স্বাক্ষরে
জন্ম নিয়েছিল স্বপ্ন
অসমাপ্ত,
তবু অমর।

আজও
প্রতিটি ক্লান্ত হাতের ভাঁজে
নিভে যায় না সেই আগুন।

হেমার্কেট
এখনও জেগে আছে
আমাদের ভেতর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com