ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগাম জামিন পেলেন মুফতি আমির হামজা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

মানহানির মামলায় আগাম জামিন নিতে সোমবার সকালে হাইকোর্টে আসেন আমির হামজা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেন।

ওই দিনই আমির হামজাকে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।

আমির হামজার বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ২৬ মার্চ কুষ্টিয়ার একটি মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আগাম জামিন পেলেন মুফতি আমির হামজা

আপডেট সময় ১২:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬