ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাঈালীর আলপনা —-  নুরুন্নবী সোহেল

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

বাঈালীর আলপনা
 নুরুন্নবী সোহেল

ক্যালেন্ডারের প্রথম পাতায়
ঘুম ভাঙে সময়ের।
মাটির গন্ধে লেখা কিছু অক্ষর
যে ভাষা কেউ শেখায় না,
তবু সবাই বোঝে।

মাঠ জেগে ওঠে ঘামে,
ফসল শুধু ফসল নয়
সে এক গোপন প্রেমপত্র,
প্রকৃতির হাতে লেখা,
মানুষের ঠোঁটে চুম্বন হয়ে ফেরে।

নারীর শাড়িতে লাল ধ্বনি,
বেলিফুলের মৌনতা খোপায় ঝুলে
তারা কথা কয় না,
তবু জানিয়ে দেয়:
প্রেম ঠিক সময়মতো আসে,
আঙুলের রেখা ধরে।

আবির উড়ে না,
আবির গলে পড়ে চোখে
তোমার আমার মাঝে এক অদৃশ্য রেখা টানে,
আমরা হাঁটি,
কোনো মেলা নেই,
তবু কোলাহল আছেই,
বাউল কণ্ঠে ধরা দেয় শহরের ভেতর গ্রাম।

শুভেচ্ছা কেউ বলে না,
তবু জানলার ফাঁকে বাতাসে টের পাওয়া যায়
এই বুঝি নতুন কিছু,
এই বুঝি বর্ষ।

পান্তা আর ইলিশ এখন আর শুধু খাবার নয়,
তারা এক আত্মীয়তা
মাটির, জলের,
আর ক্ষুধার।

নতুন বছর
না, আসেনি ক্যালেন্ডার বেয়ে,
সে এসেছে হঠাৎ—
তোমার হাসির কোণ থেকে,
একটা চিঠির ভাঁজ থেকে,
আমার চোখের ভিতরে এক নতুন দিগন্ত হয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বাঈালীর আলপনা —-  নুরুন্নবী সোহেল

আপডেট সময় ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বাঈালীর আলপনা
 নুরুন্নবী সোহেল

ক্যালেন্ডারের প্রথম পাতায়
ঘুম ভাঙে সময়ের।
মাটির গন্ধে লেখা কিছু অক্ষর
যে ভাষা কেউ শেখায় না,
তবু সবাই বোঝে।

মাঠ জেগে ওঠে ঘামে,
ফসল শুধু ফসল নয়
সে এক গোপন প্রেমপত্র,
প্রকৃতির হাতে লেখা,
মানুষের ঠোঁটে চুম্বন হয়ে ফেরে।

নারীর শাড়িতে লাল ধ্বনি,
বেলিফুলের মৌনতা খোপায় ঝুলে
তারা কথা কয় না,
তবু জানিয়ে দেয়:
প্রেম ঠিক সময়মতো আসে,
আঙুলের রেখা ধরে।

আবির উড়ে না,
আবির গলে পড়ে চোখে
তোমার আমার মাঝে এক অদৃশ্য রেখা টানে,
আমরা হাঁটি,
কোনো মেলা নেই,
তবু কোলাহল আছেই,
বাউল কণ্ঠে ধরা দেয় শহরের ভেতর গ্রাম।

শুভেচ্ছা কেউ বলে না,
তবু জানলার ফাঁকে বাতাসে টের পাওয়া যায়
এই বুঝি নতুন কিছু,
এই বুঝি বর্ষ।

পান্তা আর ইলিশ এখন আর শুধু খাবার নয়,
তারা এক আত্মীয়তা
মাটির, জলের,
আর ক্ষুধার।

নতুন বছর
না, আসেনি ক্যালেন্ডার বেয়ে,
সে এসেছে হঠাৎ—
তোমার হাসির কোণ থেকে,
একটা চিঠির ভাঁজ থেকে,
আমার চোখের ভিতরে এক নতুন দিগন্ত হয়ে।