বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

সমুদ্রে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০.০৪ পিএম
  • ১৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। দীর্ঘ সময় দিকভ্রান্ত হয়ে গভীর সমুদ্রে ভেসে থাকার পর নৌবাহিনীর নিয়মিত টহল দলের তৎপরতায় তারা প্রাণে রক্ষা পান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩১ মার্চ বিকেলে নিয়মিত টহল কার্যক্রম চলাকালে নৌবাহিনীর একটি দল সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায়।

পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটি ও এর ১৫ জন আরোহীকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের বরাতে জানানো হয়, গত ২৭ মার্চ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা দিকভ্রান্ত হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকেন। কয়েকদিন ধরে ভেসে থাকার একপর্যায়ে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, যা তাদের চরম দুর্ভোগের মধ্যে ফেলে।

উদ্ধার অভিযানের পর নৌবাহিনীর সদস্যরা তাদের সেন্টমার্টিনে অবস্থিত ফরোয়ার্ড বেইজে নিয়ে যান এবং সেখানে প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

আইএসপিআর আরও জানায়, উদ্ধার হওয়া জেলেরা বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছেন এবং বুধবার তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

সংস্থাটি উল্লেখ করে, দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করা, জেলেদের জীবন-জীবিকার সুরক্ষা এবং ব্লু-ইকোনমির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এই উদ্ধার অভিযান নৌবাহিনীর মানবিকতা ও দায়িত্ববোধের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com