ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকার ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারি আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ৪৬৭ বার পড়া হয়েছে

কোটি টাকার ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারি আটক

সিএনএম প্রতিনিধিঃ

ময়মনসিংহে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ১৮ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।
বুধবার (২১ এপ্রিল) ভোরে, ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি টিম গৌরিপুর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য বহনকারী ৬টি ট্রাক ও কার্ভাডভ্যানসহ ১৮ জনকে আটক করে। তাদের নিকট থেকে ভারতীয় ১ হাজার থ্রি পিস, ২৫০ পিস লেহেঙ্গা, ১২ হাজার কেজি জিরা, ৩৫০ পিস শাড়ি, ৩ হাজার ২০০ পিস সাবান, ২০ হাজার পিস মেহেদী, ৪ হাজার পিস চকলেট, ৭ হাজার পিস ক্রিম উদ্ধার করে।

তিনি আরো জানান, এসব ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে গৌরিপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কোটি টাকার ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারি আটক

আপডেট সময় ০২:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১