বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নারী — পাগলা জাঈদ

  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৮.৪২ পিএম
  • ১০৯ বার পড়া হয়েছে

নারী

পাগলা জাঈদ

তোমার মাঝে আমি মা এর
ছায়া দেখতে পাই..
তবে কি তুমি মা এর মতই মমতাময়ি ?
তোমাকে দেখলে আমার বুকে ট্রয়
নগরীর নীল ধ্বংসের ডামাডোল
বাজে..
তবে কি তুমি ধ্বংস..?

ওই এল কেশ আমার শরীরে অদ্ভুত শিহরন
জাগিয়ে তোলে..
তাহলে কি ধরে নেব তুমি আমার সুপ্ত
বাসনা, কামনার আগুন..?

হে নারী,
তোমার খিল খিল
হাসি আমাকে আমার মেয়ের উচ্ছ্বাস
মনে করিয়ে দেয়…
তবে কি ধরে নেব তুমি আমার
রক্তে গড়া শত আদরের সন্তান..?

তোমার কপট শাষন দেখলেই আল্হাদ
মাখা দিদির
চাহনি আখি পটে ভেসে ওঠে..
তবে কি তোমার
মাঝে ঘুমিয়ে আছে আমার শত লাঞিত
কাজলা দিদি..?

তুমি ধ্বংস, তুমি সৃষ্টি,
তুমি অমঘ ঝড় বৃষ্টি..
আমি তোমায় ভাবি যে পুর্ণতায়,
নারী তোমায় আকি গো শুন্যতায়…
তুমি বিধাতার মত পবিত্র,
গাহি নারী, তোমার জয় গান…
ফের কেন দোযখের মত কুৎসিত,
বোবা চিৎকারে কাঁদা প্রাণ…

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com