ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষাধিক টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বাংলাদেশ সেনাবাহিনীর চলমান আইন-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা ও ভোটার স্লিপসহ দুই বিএনপি নেতাকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল বেলা এগারোটার দিকে মাধবপাশা এলাকায় দুইটি মোটরসাইকেল আরোহীকে আটক করে।

পরবর্তীতে তল্লাশীকালে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২ হাজার টাকা এবং নির্বাচন সংক্রান্ত স্লিপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় প্রদান করেন। আটককৃত ব্যক্তিরা হলেন হুমায়ুন গাজী ও এনায়েত কাজী।

ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

লক্ষাধিক টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক

আপডেট সময় ১০:১৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬