বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ৮.১৩ এএম
  • ৩৮০ বার পড়া হয়েছে
বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ

সিএনএম প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে এক নারীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ এবং গোপনে ধর্ষণের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।
সোমবার (১৯ এপ্রিল) রাতে গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় পটুয়াখালী র‌্যাব-৮।

গ্রেফতার মো. হামিদুর নুর রানা (২৩) দুমকী উপজেলার কার্তিক পাশা গ্রামের আ. রাজ্জাক সিকদারের ছেলে। এর আগে রোববার (১৮ এপ্রিল) বিকালে নিজ গ্রাম থেকে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়।

র‌্যাব বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩ বছর আগে ফেসবুকে তাদের সম্পর্ক হয়। পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এক পর্যায়ে হামিদুর নুর রানা ওই নারীকে কুয়াকাটায় বেড়াতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং ওই ধর্ষণের বিভিন্ন ছবি ও ভিডিও মোবাইলে গোপনে ধারণ করে। পরে আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা দাবি করে। পরে ওই নারী আইনগত সহায়তা চেয়ে র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের কাছে আবেদন করলে অভিযান চালিয়ে যুবককে গ্রেফতার করা হয়।

পটুয়াখালী র‌্যাব ৮ এর কোম্পানি অধিনায়ক সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদুর নুর রানা ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। এ ব্যাপারে ওই নারী বাদী হয়ে পটুয়াখালীর দুমকী থানায় একটি মামলা দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com